আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ব্রোস্ট বিরিয়ানি যা সবারই খুবই পছন্দের একটি খাবার আপনি খুব সহজে ঘরে রান্না করতে পারবেন।
![]() |
| Runa-Recipe |
চিকেন ব্রোস্ট বিরিয়ানি করতে যা যা উপকরন লাগবে,
উপকরন গুলো:
১) চিকেন-(মুরগির মাংস) ৮-১০ টুকরা ভালো ভাবে ধুয়ে নিবেন,
গোলমরিচ্ এর গুড়া- ২ চা চামুচ
এবং সয়াসস-২ চা চামুচ
আদা এবং রসুন বাটা- ৩ চা চামুচ করে
কর্ণফ্লাওয়ার-২ টেবিল চামুচ এবং
ময়দা-৩ টেবিল চামুচ
টালা মরিচ গুড়া- ১ চা চামুচ
বেসন-২ টেবিল চামুচ
লবন- ১/৪ চা চামুচ এবং
ডিম - ১ টি
২) পেঁয়াজ বেরেস্তা চায়ের কাপে ২ কাপ
টক দই- ১/২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
জয়এী বাটা- ১/২ চা চামচ
জয়ফল বাটা- ১/৪ চা চামচ
মরিচ গুরা-২ চা চামচ
জিরা গুরা- ১ চা চামচ
গোলমরিচ গুড়া লবঙ্গ এলাচ দারুচিনি বাটা - ১ টেবিল চামচ
কাজু বাটা- ২ টেবিল চামচ
কিসমিস-১ মুঠো
কাঁচা মরিচ- ৫/৬ টি
সয়াবিন তেল-৩ টেবিল চামচ
চিকেন ব্রোস্ট বিরিয়ানির প্রণালি:
সব উপকরন ভালো করে মেখে একসাথে রেখে দিন ১ ঘণ্টার মতো।
তারপর চুলায় পেন বসিয়ে মাঝারি আঁচে তেল গরম করে পেয়াজ বেরেস্তা বাদামী বা সোনালি করে ভেজে তুলুন।
তারপর এবার আপনি তেল গরম করে ২ নং এ দেয়া সব উপকরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিন।
মশলা কষানো হলে মাংস গুলা দিয়ে পনি কিছুক্ষন কষিয়ে ১/২ কাপ পানি দিন।তারপর পানি শুকিয়ে মাংস
মাখা মাখা হয়ে আসলে আপনি নামিয়ে নিন নামিয়ে নিন।
চিকেন ব্রোস্ট বিরিয়ানির পো্লাওর জন্যঃ
সুগন্ধি পো্লাওর চাল-৪-৫ কাপ
লবন- আপনার আন্দাজমত দিবেন
আদা বাটা- ১/২ চা চামচ
এলাচ-৪ টি
দারুচিনি- ১ টি
লবঙ্গ- ৪-৫ টি
তেজপাতা- ১টি
আস্ত জিরা- ১/৪ চা চামচ
তরল দুধ- ১ কাপ
সয়াবিন তেল- ৩ টেবিল চামচ
কেওড়া জল-১ টেবিল চামচ
চিকেন ব্রোস্ট বিরিয়ানি কিভাবে তৈরি করবেনঃ
একটি ভারী তলার হাড়িতে তেল এবং ঘি গরম করে একে একে সব উপকরন দিয়ে পো্লাও দিয়ে রান্না করে নিতে হবে।
পোলাও রান্না হয়ে গেলে রান্না করা পো্লাওর অর্ধেক উঠিয়ে বা অন্য কিছুতে অর্ধেক রেখে বাকি অর্ধেক এর উপর চিকেন (মুরগির মাংস , পেয়াজ বেরেস্তা, সাথে বাদাম দিয়ে পাত্রে রাখা বাকি অর্ধেক পো্লাও দিয়ে ঢেকে ২০-৩০ মিনিট সামান্য আগুনের আঁচে দমে দিতে হবে।
২০-৩০ মিনিট পর দম দেয়া হলে নামিয়ে আপনার ইচ্ছেমতো সালাদ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
হয়ে গেলো খুব সহজেই চিকেন ব্রোস্ট বিরিয়ানি রান্না রেসিপি টি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।


0 Comments